বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন / ৪৪ পঠিত
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

মোঃ শাহজাহান বাশার, বিশেষ প্রতিনিধি 

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনের সময় শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের হাতে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন বরাদ্দপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট **৭০টি পরিবারের** অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস এলাকায় দুটি ভবনে মোট **১৫৬টি ফ্ল্যাট** নির্মাণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের জন্য এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্য ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের সেবায় দায়িত্ব পালনকালে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কার্যক্রমে প্রাণ বিসর্জন দেওয়া এবং গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Share this news as a Photo Card

রিপোর্টার admin ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
৪৪ পঠিত
QR Code
22 September 2026

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

www.joyjatra.net