বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে অর্থনীতি, স্থানীয় সরকার, জলবায়ু পরিবর্তন, উচ্চশিক্ষা ও গ্রামীণ উন্নয়নে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার