কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম


admin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন / ১৪ পঠিত
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম
মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সাথে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই চাষাবাদের কাজে বাড়ির পাশে তাদের জমিতে যাচ্ছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে তার পুত্র নাজমুল, সোহেল, স্ত্রী হাজেরা ও পুত্রবধু শান্তা, মুক্তিসহ অভিযুক্তরা দা, ছেনা, রড এবং লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা করে। হামলায় মোস্তফা পাঠান, রুহুল পাঠান ও শরীফ পাঠানের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিন ভাইকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও রুহুলকে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা পাঠান বাদী হয়ে নাজিম উদ্দিন পাঠান, নাজমুল পাঠান, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা, নাজমুলের স্ত্রী শান্তা ও সোহেলের স্ত্রী মুক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেন। অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়ীতে গিয়ে পাওয়া যায়নি। পরে তাদের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ করিম খান বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Share this news as a Photo Card

রিপোর্টার admin ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
১৪ পঠিত
01 November 2026

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

www.joyjatra.net