
কাজিপুরে জাতীয় যুবদিবস ২০২৬ উৎযাপন
অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-
“দ্ক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ;
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুবদিবস ২০২৬ উৎযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও কাজিপুর উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এর অংশ হিসাবে সকাল ৯ টায় বর্ণাঢ্য রেলী শেষে স্থানীয় অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলম, তিনি বলেন যুবরাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠনে যথাযথ ভূমিকা রাখতে । নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বলেন, যুবকদের কারিগরী শিক্ষায় শিক্ষিত করা গেলে দেশ উন্নতহবে। অন্যদের মধ্যে, কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ,সমবায় কর্মকর্তা মোঃ খালেদুজ্জামান, মোঃ সাজ্জাদুর রহমান বাবলু, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,প্রমুখ বক্তব্য রাখেন। পরে ৬ লক্ষ ৫০ হাজার টাকা ৪ জন সফল ঋণ গ্রহিতার মধ্যে বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :