সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের তদন্তে কমিটি গঠন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন / ৫৭ পঠিত
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের তদন্তে কমিটি গঠন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের চারজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানানো হয়েছে—কোনো ব্যক্তি বা কর্মকর্তার ব্যক্তিগত অনিয়মের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না।

আজ রোববার (৩০ আগস্ট ২০২৬ / ১৫ ভাদ্র) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশিত হয়। বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার পরপরই অভিযোগসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

প্রকাশিত এসব অভিযোগের সতত্যা যাচাই ও বিস্তারিত অনুসন্ধানের জন্য তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ মতামতসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, বর্তমান সরকার শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি বজায় রেখে আসছে। প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার শুরু থেকেই কঠোর ও আইনি পদক্ষেপ গ্রহণ করছে। কোনো অবস্থাতেই কোনো ধরনের অনিয়ম ও দুর্প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রিপোর্টার joyjatra ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
৫৭ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর