প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :
admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন / ৪১ পঠিত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির গলিয়ারা ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদারকে দেখতে চান গলিয়ারাবাসী। দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যাশা থেকেই তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, কামরুল হাসান মজুমদার দীর্ঘদিন ধরে গলিয়ারার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিকভাবে তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে তাকে মনিরুল হক চৌধুরীর ‘ভ্যানগার্ড’ হিসেবেও অভিহিত করেন তার অনুসারীরা। পাশাপাশি তিনি গলিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গলিয়ারা ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে একজন জনবান্ধব চেয়ারম্যান প্রয়োজন। কামরুল হাসান মজুমদার দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে থাকায় এলাকার সমস্যা ও মানুষের প্রত্যাশা সম্পর্কে ভালোভাবে অবগত।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করবেন। কামরুল হাসান মজুমদারকে আমরা দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখেছি। তাই আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আরেক বাসিন্দা বলেন, গলিয়ারার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাই দলমত নির্বিশেষে অনেকেই তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান।
তবে স্থানীয়দের এই প্রত্যাশা শেষ পর্যন্ত নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলবে, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচনের পরিবেশের ওপর।
এ বিষয়ে কামরুল হাসান মজুমদার বলেন, আমাদের নেতা মনিরুল হক চৌধুরী কাকে নমিনেশন দেয়ার জন্য সিলেক্টেড করলে আমি আপনাদের (সাংবাদিক) সাথে কথা বলব। এখন আপাতত বলবনা। গলিয়ারাবাসী আমার রক্ত। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। শুধু আমার গলিয়ারাবাসীকে সেবা করে বাকি জীবন পার করতে চাই।
আপনার মতামত লিখুন :