প্রতিবেদক: জয়যাত্রা ডেস্ক:
admin প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ৩৪ পঠিত
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
অনুষ্ঠানে সংসদ সদস্য মনজুর এলাহী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে শিবপুর উপজেলার ৭০টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ অনুদান দেন। এ ছাড়া উৎসবের উপহার হিসেবে বিতরণ করেন ৩০০টি শাড়ি।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সব ধরনের প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, শিবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসীম কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক রাজন রায়সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :