
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় ২৫২ কেজি গাঁজাভর্তি একটি কালো রঙের মাইক্রোবাস পুকুরে ফেলে পালিয়ে গেছে অজ্ঞাতনামা মাদক চোরাকারবারিরা। এ ঘটনায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি টহল দল উপজেলার সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ধাওয়ার মুখে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে ফেলে রেখে গাড়িতে থাকা অপরাধীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি তল্লাশি করে ৯টি বস্তার ভেতর মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাস বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ শাহরিয়া সিকদার
আপনার মতামত লিখুন :