কুমিল্লা আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালানো আসামি ৩ ঘণ্টা পর গ্রেপ্তার
admin
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন /
৩২ পঠিত

কুমিল্লা আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে প্রায় তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান। তিনি জানান, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি রুবেলকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নারী নির্যাতনের একটি মামলায় রুবেলকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা পুলিশ। বৃহস্পতিবার মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করতে ছয়জন পুলিশ সদস্যের সঙ্গে কুমিল্লা আদালত চত্বরে আনা হয়। আদালত ভবনের নিচে পৌঁছানোর পর কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান রুবেল। এ ঘটনায় তাকে গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা পর তাকে ফের গ্রেপ্তার করা হয়।নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ছয়জন পুলিশ সদস্য আসামিকে নিয়ে আদালতে গিয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :