প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন / ৩০ পঠিত
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের কৃতি সন্তান ও অদম্য মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানম। মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে স্বপ্নের মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়া যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনই তাঁর পাশে দাঁড়িয়েছেন মানবিক ও শিক্ষানুরাগী নেত্রী, নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

ফাতেমার উচ্চশিক্ষার স্বপ্নের কথা জানতে পেরে তাঁর ভর্তি ব্যয় মেটাতে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। তাঁর প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমা খানমকে ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই অনুদানের অর্থ মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানমের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে ফাতেমার চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চিকিৎসক হওয়ার স

রিপোর্টার joyjatra ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
৩০ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর