বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন / ৩৬ পঠিত
বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদকের বিরুদ্ধে ফুটবল”
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট’ খেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি।

উদ্বোধক হিসাবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকালে ৪নং ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার উদ্বোধন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ- সভাপতি জাহাঙ্গীর আলম ভূইয়া ( আমেরিকা প্রবাসী), সহ- সভাপতি জাহাঙ্গীর আলম,জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল, আবু নাছের মুন্সী, কুমিল্লা দঃ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজ,
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির মাহমুদ নছির,যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, জামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব আলিম,যুগ্ম আহবায়ক ইকরামুল হক ভূইয়া, রহিম খান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, ভারেল্লা উঃ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু, পীরযাত্রাপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম, সদস্য সচিব যোবায়ের প্রমুখ।

খেলায় আয়োজক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম সাইফুল ইসলাম টিপু জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে।

বুড়িচং ক্রিড়া সংসদ বনাম কাজী স্পোটিং ক্লাব উদ্বোধনী ম্যাচটি সম্পন্ন হয়।

খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন ষোলনল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

রিপোর্টার joyjatra ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
৩৬ পঠিত