বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ড্যাব নেতৃবৃন্দের শ্রদ্ধা


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১:০৩ অপরাহ্ন / ৩৪ পঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ড্যাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ড্যাবের নেতারা মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ, জাতি ও বিএনপির প্রতিষ্ঠাতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপু, সহ সভাপতি ডাঃ রুস্তম আলী মধু, ডাঃ তালুকদার আয়াশ, ডাঃ শামসুল আলম, যুগ্ম মহাসচিব ডাঃ আবু নাসের, ডাঃ ফারুক আহমেদ, ডাঃ শহিদুল হক রাহাত, ডাঃ শেখ আতিকুর রহমান ও ডাঃ জাফর।এছাড়াও উপস্থিত ছিলেন সহ প্রচার সম্পাদক ডাঃ মোঃ ইকরামুল ইসলাম সৌরভ, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ পাভেল ও ডাঃ আব্দুর রাজ্জাক রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ বশির আহমেদ হৃদয় ও ডাঃ ফকির ওয়ালিদ সাহ উপল, সহ দপ্তর সম্পাদক ডাঃ ঈশাদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক ডাঃ গোলাম মাহমুদ সুহাশ ও ডাঃ দীপ, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম ও ডাঃ রেদোয়ান ফেরদৌস, সহ দপ্তর সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ হাসান, ডাঃ সম্রাট ও ডাঃ নূরনবী ইসলাম নয়নসহ ড্যাবের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে নেতারা বলেন, বিএনপির ৪৮ বছরের সংগ্রাম গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস বহন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

রিপোর্টার joyjatra ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
৩৪ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর