সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন / ৩০ পঠিত
সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি, হাসপাতালগুলোর কার্যক্রম, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় সাংবাদিকরা জেলার স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “যেখানেই অনিয়ম হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রিপোর্টার joyjatra ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
৩০ পঠিত