এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না সরকার: সমাজকল্যাণ মন্ত্রী


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৮:১০ অপরাহ্ন / ৩২ পঠিত
এই দেশ সবার, ধর্মীয় ভেদাভেদে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, বাংলাদেশ সকল মানুষের দেশ। এখানে ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বর্তমান সরকার সে বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, কোনো অবস্থাতেই ধর্মীয় বিভাজনে আমরা বিশ্বাস করি না এবং কাউকে তা করতে দেওয়া হবে না।

শুক্রবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে এবং নির্ভয়ে পালন করবেন। এই দেশ আপনাদের, আমাদের সবার। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, জোরজুলুম কিংবা সাম্প্রদায়িক উসকানির স্থান নেই। সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে এই দেশ সবার। সকল ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করবেন। কেউ কারও ধর্মীয় কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করবেন না। শত বছরের সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

তিনি দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নের জন্য ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সকল নাগরিককে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চেতনায় কাজ করার আহ্বান জানান।

সভায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত: মো. রফিকুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

রিপোর্টার joyjatra ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
৩২ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর