
নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনের লক্ষ্যে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় নেত্রকোনার কেন্দুয়া জেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।
প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উক্ত প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে তোমাদের । কেননা আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দিবে তোমরাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের কেন্দুয়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. মুখলেছুর রহমান বাঙালী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকন।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ১০৩ জন এবং মাদ্রাসা পর্যায়ের ১০ জন শিক্ষার্থী রয়েছে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া এবং সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মোসলেম উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা ছিলেন।
মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.
তাং-০৪-০৯-২০২৬ইং
আপনার মতামত লিখুন :