
বর্ণাঢ্য আয়োজন, আবেগ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি হলে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দীন, রামগড় পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন,রামগড় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া, (মিঠু)
রামগড় পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রামগড় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ছাত্রদলের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন
আপনার মতামত লিখুন :