খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন / ৪৭ পঠিত
খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

মোহাম্মদ ইকবাল হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ জসীম উদ্দিনকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসীম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবদুল মান্নান এবং বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন  যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, থানা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মাসুম, জামাল হোসেন ছাত্র বিষয়ক,থানা বিএনপি,আবুল কাসেম,ইউ/পি বিএনপি সাধারন  সম্পাদক, ,আবদুল আলিম সদস্য সচিব থানা স্বেচ্ছাসেবক দল,মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক ইউ/পি বিএনপি, তাজুল ইসলাম ইউ/পি যুব দল সভাপতি, মনির মাষ্টার, রহমত, স্বপন আহমেদ পাখি,থানা ছাত্র দল সভাপতি,জুবায়ের সাধারণ সম্পাদক ইউ/পি ছাত্রদল।আবদুল্লা আল সাইদের কোরআন তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সঞ্চালনায় ছিলেন মাওলানা আলি আকবর ও আবুল হাসান ও ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক আবু তাহের ।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রিপোর্টার joyjatra ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
৪৭ পঠিত