বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন / ৩৩ পঠিত
বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন ও ৪নং ইউনিয়ন শাখার নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলার ভাবকী নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন ।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা
মোঃ সিরাজুল ইসলাম, ৪নং পাল্টাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। নতুন কমিটির আহ্বায়ক মো. ইছান আলী এবং সদস্য সচিব মোঃ মোয়েন উদ্দিন সরকার। ৩নং শতকগ্রাম ইউনিয়ন
ওলামা দলের নবগঠিত কমিটির।
নতুন কমিটির আহ্বায়ক মো. মনিক হোসেন এবং সদস্য সচিব হাফেজ মাওলানা ওলিউল্লাহ রাশেদ।

নবগঠিত দুইটি কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে মতবিনিময় করেন।

রিপোর্টার joyjatra ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
৩৩ পঠিত