কেরানীগঞ্জে তিন শিশুকে রেখে উধাও বাবা-মা, ৩ মাসের শিশুকে নিয়ে বিপাকে প্রতিবেশীরা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন / ৩৭ পঠিত
কেরানীগঞ্জে তিন শিশুকে রেখে উধাও বাবা-মা, ৩ মাসের শিশুকে নিয়ে বিপাকে প্রতিবেশীরা

ঢাকার কেরানীগঞ্জে নতুন বাসা ভাড়া নিয়ে তিন শিশুসন্তানকে রেখে বাবা-মায়ের উধাও হওয়ার অভিযোগ উঠেছে। শিশু তিনটির বয়স আনুমানিক ৬ বছর, ৪ বছর ও মাত্র ৩ মাস।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুই দিন আগে শিশুদের মা নতুন বাসা ভাড়া নিয়ে সন্তানদের সেখানে নিয়ে আসেন। পরে গতকাল সকাল থেকে তিনি তিন শিশুকে বাসায় রেখে বাইরে চলে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। একইভাবে শিশুদের বাবারও খোঁজ মিলছে না বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
বর্তমানে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় প্রতিবেশীরা শিশুদের দেখাশোনা করছেন। বড় দুই শিশুর খাবারের ব্যবস্থা করা গেলেও মাত্র ৩ মাস বয়সী শিশুটির খাবার ও চিকিৎসা নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। পর্যাপ্ত খাবারের অভাবে শিশুটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে বলেও স্থানীয়দের দাবি।
স্থানীয়রা শিশুদের জন্য জরুরি ভিত্তিতে খাবার, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি বাবা-মায়ের সন্ধান বের করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

রিপোর্টার admin ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
৩৭ পঠিত