জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ, আহ্বায়ক সাইফুর সাগর, সদস্য সচিব আহসান কামরুল


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন / ৩৫ পঠিত
জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ, আহ্বায়ক সাইফুর সাগর, সদস্য সচিব আহসান কামরুল

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে ফেস দ্য পিপল এর সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আই এর আহসান কামরুলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফর রহমান বাদল (প্রকাশক, দৈনিক জাতীয় অর্থনীতি), তালুকদার রুমী (সম্পাদক, দৈনিক পাঞ্জেরী), মাহমুদ রাকিব (এখন টিভি), আকতার হাবীব (চ্যানেল আই), শিমুল পারভেজ (দ্য নিউ নেশন), রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি) এবং ইসরাফিল ফরাজী (দৈনিক জনকণ্ঠ)।

যুগ্ম সদস্য সচিব হয়েছেন আবদুর রহিম (দৈনিক জনকণ্ঠ), কেফায়েত শাকিল (বাংলাভিশন), নুরুল ইসলাম খান মামুন (ভিওডি বাংলা), ওবায়দুর রহমান (ফ্রিল্যান্স সাংবাদিক), একেএম রেজাউল করিম (ফ্রিল্যান্স সাংবাদিক), নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক বর্তমান) এবং রহমতুল্লাহ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

সদস্য হিসেবে রয়েছেন খোমেনি এহসান (সম্পাদক, অনলাইন বাংলা), আল ইমরান (এটিএন বাংলা), অন্তু মোজাহিদ (এশিয়া পোস্ট), জালাল আহমেদ (দৈনিক যায়যায়দিন), রাকেশ রহমান (ফ্রিল্যান্স সাংবাদিক), সাজ্জাদ হোসেন (সোনালী নিউজ), ফখরুল ইসলাম (ডিজিটাল হেড, দৈনিক ইত্তেফাক), আবু বকর সিদ্দিক (আরটিএনএন), মিফতাহুল জান্নাত (দৈনিক মানবজমিন), ফারজানা ববি (বাংলানিউজ), তাসবির ইকবাল (বাংলাদেশ টাইমস), মোর্শেদুল আলম (নতুন আশা), কেফায়েত রুমী (দেশ রূপান্তর), মেহেদী হাসান বাপ্পি (দেশ টিভি), রাশেদ মানিক (চ্যানেল আই), ওমর ফারুক (বাংলাভিশন), এইচএম ইমরান হোসেন (স্টার নিউজ) এবং মেহরাজ রাব্বি (আজাদ বাণী)

আহ্বায়ক সাইফুর সাগর বলেন, “জুলাই জার্নালিস্ট ইউনিটি সময়ের প্রয়োজনে গঠিত হয়েছে। জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য এ সংগঠন উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

সদস্য সচিব আহসান কামরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারলেও মানুষের গণমাধ্যমের প্রতি আস্থা এখনও রয়েছে। সেই প্রত্যাশা পূরণে অংশগ্রহণকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রধান আলোচকদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অন্যের সমালোচনার আগে সাংবাদিকদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে। পূর্ববর্তীদের ভুল থেকে শিক্ষা নিয়ে সৃষ্টিশীল ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া গণঅভ্যুত্থান সম্ভব হতো না। দলান্ধতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আলোকচিত্রী শহীদুল আলম বলেন, সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো নিরপেক্ষতা। তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের অবস্থান বদলে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের পক্ষে দাঁড়াতে হবে।

স্বাগত বক্তব্যে জেজেইউর সদস্য ও অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান বলেন, এ সংগঠনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করা। হামলা, মামলা কিংবা চাকরিচ্যুতির হুমকি যেন কোনো সাংবাদিকের কলম থামিয়ে দিতে না পারে, সেই অঙ্গীকার নিয়েই জেজেইউর যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, সংগঠনটি সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জনগণের জানার অধিকারের পক্ষে কাজ করবে।

এদিকে, জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমী বলেন, ফ্যাসিবাদের সময় বহু সাংবাদিক আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েও বঞ্চিত হয়েছেন। জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কাজ করবে।

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান বক্তব্য দেন। তারা দেরিতে হলেও এ সংগঠনের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি কোনো মানুষ, এমনকি চরম শত্রুও যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সচেতন থাকতে হবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার admin ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
৩৫ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর