মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:২১ অপরাহ্ন / ৩৪ পঠিত
মানব কল্যাণে চিতলমারির ওয়ালটন পরিবার।

চিতলমারি ওয়ালটন প্লাজা থেকে পণ্য ক্রয় করা দুইজন ক্রেতা মৃত সালমা বেগম ও মৃত আশিক খানের পরিবারকে পন্যের কিস্তি মওকুফের পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেন।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চিতলমারি হসপিটাল রোডের প্রাণিসম্পদ অফিসের সামনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারি থানা অফিসার ইনচার্জ( ওসি) মোঃ শহীদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমার রিলেশন ইনচার্জ মোঃ নাহিদ হাসান, ডিভিশন ৭ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আবু রায়হান, ফরিদপুরের রিজিওনাল সেলস ম্যানেজার আহমেদ সাকিব, রিজিওনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান জোয়াদ্দার ও চিতলমারি ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ সাইফুল্লাহ।

ওয়ালটন আয়োজিত উক্ত আর্থিক অনুদানের চেক বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন ওয়ালটন শুধু মানসম্মত প্রডাক্ট বিক্রয় করে না মানবিক কাজ ও করে এটা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, উক্ত অনুষ্ঠানে স্থানীয় সুধীরবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, উপস্থিত সবাই ওয়ালটন পরিবারের এই মানবিক কাজের প্রশংসা করেন।

রিপোর্টার admin ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
৩৪ পঠিত