কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত-৮


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন / ৩৭ পঠিত
কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত-৮

কুমিল্লা চান্দিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দরিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ উদ্দিন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টায় কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন বাসটি চান্দিনার দরিয়াপুরে এই ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন চান্দিনার দরিয়াপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় । এ সময় আটজন যাত্রী আহত হয় । স্থানীয়রা যাত্রীদের উদ্বার করে হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান ও পুলিশকে খবর পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

রিপোর্টার admin ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
৩৭ পঠিত