কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১:১২ অপরাহ্ন / ৩৬ পঠিত
কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
‎আয়োজক সূত্র জানায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক রাজিউর রহমান রাজিব।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। আলোচনা সভার সম্পাদনায় থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু।
‎আয়োজকরা জানান, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে দলের অবদান, দীর্ঘ সংগ্রাম, সাংগঠনিক বিকাশ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরাই এ আলোচনা সভার মূল উদ্দেশ্য। মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

(মোঃ শাহরিয়া সিকদার, নিজেস্ব প্রতিবেদন) 

রিপোর্টার joyjatra ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
৩৬ পঠিত