বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন / ৫৬ পঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা ও মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)। কর্মসূচির অংশ হিসেবে একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিরা ও নেতাকর্মীরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এবং দেশের খাদ্য ও অর্থনীতিতে মৎস্যসম্পদের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তারা আরও বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও দল বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কুমিল্লা জেলা ও মহানগর মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার joyjatra ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
৫৬ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর