ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রে’প্তা’র, পালালেন আরও একজন


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৯:১১ অপরাহ্ন / ৩৫ পঠিত
ভুল্লীতে ট্যাপেন্টাডোলসহ দুই যুবক গ্রে’প্তা’র, পালালেন আরও একজন

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর (৩০) নামে আরও এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী এলাকায় আশা এনজিওর সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভুল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া মহল্লার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভুল্লী থানার এসআই (নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে হামিদুল ইসলাম ও মিজানের কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্তর নামে অপর এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই সজিব হাসান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুল্লী থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার joyjatra ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
৩৫ পঠিত