রামগড়ে ছাত্রদলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন / ৩৩ পঠিত
রামগড়ে ছাত্রদলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজন, আবেগ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

‎আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি হলে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
‎​খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়া।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় উপজেলা বিএনপি​ সভাপতি জসিম উদ্দীন, রামগড় পৌর বিএনপি​ সভাপতি বাহার উদ্দিন,রামগড় উপজেলা বিএনপি​ সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া, (মিঠু)
‎রামগড় পৌর বিএনপি​ সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

‎​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

‎​অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রামগড় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ছাত্রদলের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন

রিপোর্টার joyjatra ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
৩৩ পঠিত