দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন / ৩৯ পঠিত
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড।

দিনাজপুরের বীরগঞ্জে মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ জন নেশাখোর আসামী প্রত্যেক কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা হারে জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।
দণ্ডপ্রাপ্তরা হ’ল জয়নন্দের মৃত বিজয় দাসের ছেলে অন্তর দাস, দলুয়ার সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ মিনারা, দেবীপুরের আবেদ আলীর ছেলে রবিউল ইসলাম, আকবর আলীর ছেলে শাহিনুর ইসলাম ও মৃত ইসাহাক শাহের ছেলে শহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত সকলেই অত্র এলাকার স্থায়ী বাসিন্দা।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাজাপ্রাপ্ত আসামীদের যথাযথ পুলিশ এস্কোর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার admin ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
৩৯ পঠিত