কচুয়া গোপালপুরে ৮ দলীয় ওয়ার্ড কাপ ফুটবল প্রতিযোগিতার জমকালো উদ্বোধন।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন / ৩৪ পঠিত
কচুয়া গোপালপুরে ৮ দলীয় ওয়ার্ড কাপ ফুটবল প্রতিযোগিতার জমকালো উদ্বোধন।

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘ক্রিসেন্ট ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সদস্য ও ক্রিসেন্ট ক্লাবের সভাপতি খান মনিরুল ইসলাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ১ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ১নং নম্বর ওয়ার্ড ৫-১ গোলে ৯নং নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

কচুয়া উপজেলা বিএনপি’র বিপ্লবী সভাপতি সরদার জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য দিদার মুজিবুর রহমান,শেখ সুজন ও খান সুমন।

​ উপজলা বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ফুটবল চর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ফুটবলকে সামনে এগিয়ে নিতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”

​উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান খান শহিদুল ইসলাম মিল্টন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও ক্রিসেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন , উপজেলা যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি দেখতে আশপাশের এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী উৎসুক দর্শক মাঠে ভিড় জমান।

​টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার যুবসমাজকে উৎসাহিত করতে ও ক্রীড়ামুখী রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ক্রমান্বয়ে নকআউট পদ্ধতিতে ৮টি দল এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রিপোর্টার admin ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
৩৪ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর