মুরাদনগরে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন / ৩৩ পঠিত
মুরাদনগরে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকারের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় দারোরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
​ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ ও স্থানীয় সাধারণ জনতাকোনো উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগণ। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
​প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ইউপি মেম্বার রমিজ উদ্দীন ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা বলেন, কামাল উদ্দিন খন্দকার একজন জনপ্রিয় ও সফল জনপ্রতিনিধি। ইউনিয়নের চলমান উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করতে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই রমিজ মেম্বার এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।
​মিছিলে অংশ নেওয়া একাধিক ইউপি সদস্য ও সাধারণ মানুষ রমিজ মেম্বারের এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে অনতিবিলম্বে এসব মিথ্যা অপপ্রচার বন্ধ না করলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

রিপোর্টার admin ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
৩৩ পঠিত