প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পূজা-ফ্রন্টের সংবাদ সম্মেলন ‎


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:১১ অপরাহ্ন / ২৬ পঠিত
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পূজা-ফ্রন্টের সংবাদ সম্মেলন  ‎

সুভাষ চন্দ্র, প্রধান প্রতিবেদক

‎একই নামে নতুন সংগঠন দাঁড় করিয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে বাবু গৌতম মিত্রের সভাপতিত্বে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনের শীর্ষ নেতারা জানান, ২০২৪ সালে প্রতিষ্ঠিত তাদের সংগঠনের নাম ভাঙিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকারের হস্তক্ষেপে সম্প্রতি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৃষ্ঠপোষকতায় একই নামে আরেকটি ভুঁইফোর কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সমীর বসুর উপর ২ অগাস্ট অফিসার্স ক্লাবে ডেকে নিয়ে তার উপর হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পূজা ফ্রন্টের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস , সাংগঠনিক সম্পাদক অনিক সাহা তন্ময় ,পিযুষ চন্দ্র সরকার প্রমুখ।

রিপোর্টার admin ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
২৬ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর