সাইবার বুলিং প্রতিরোধে সর্বসম্মত নীতি চায় আইআরআই, সাংবাদিকদের সুরক্ষার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:১২ অপরাহ্ন / ২৫ পঠিত
সাইবার বুলিং প্রতিরোধে সর্বসম্মত নীতি চায় আইআরআই, সাংবাদিকদের সুরক্ষার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ নিয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে সরকার নাগরিকের বাকস্বাধীনতা রক্ষা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

রবিবার, ১৩ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআই-এর টেকনিক্যাল এডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও শের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, আইআরআই দীর্ঘদিন ধরে যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক সংস্কৃতি বিকাশে কাজ করছে।

তিনি বলেন, ডিজিটাল পরিসরে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সবার জন্য সমান আইনগত সুরক্ষা নিশ্চিত করতে একটি সর্বসম্মত নীতি প্রয়োজন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সংবিধানসম্মত মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন।

তিনি বলেন, “সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন বা গালিগালাজ এক নয়।”

মন্ত্রী জানান, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পরিমার্জনের লক্ষ্যে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের মতামত গ্রহণ করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, আইনটির মূল উদ্দেশ্য হবে ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়া এবং একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, যাতে আইনের কোনো ধরনের অপব্যবহার না ঘটে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং ডিজিটাল নিরাপত্তা সুসংহত করতে সরকার আন্তর্জাতিক ও স্থানীয় অংশীজনদের ইতিবাচক পরামর্শ সাদরে গ্রহণ করবে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার admin ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
২৫ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর