নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন / ২৮ পঠিত
নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিমাবাদ (শালকান্দি) গ্রামটি বর্তমানে চারদিকে পানিতে বন্দী রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ওই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম একটি নড়বড়ে ও ভঙ্গুর বাঁশের সাঁকো।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ মানুষ চরম আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

এই দীর্ঘমেয়াদী দুর্ভোগের চিরস্থায়ী সমাধানের জন্য স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​কাজিমাবাদ গ্রামের সর্বসাধারণের চলাচলের পথ নিরাপদ ও সুগম করতে দ্রুত একটি স্থায়ী ও নিরাপদ ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রিপোর্টার admin ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
২৮ পঠিত