দাউদকান্দিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্যসহ গ্রেপ্তার ৯


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:২২ অপরাহ্ন / ৩৪ পঠিত
দাউদকান্দিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্যসহ গ্রেপ্তার ৯

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) রবিউল ইসলাম, এসআই (নিঃ) ইসমাইল হোসেন, এসআই (নিঃ) রেজোয়ানুল ইসলাম, এএসআই (নিঃ) মো. সেলিম মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন ভূঁইয়া (৬৩) কে জুরানপুর এলাকা থেকে এবং দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. মনির হোসেন (৫১) কে ঢাকারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় সম্ভুরদিয়া কাজী বাড়ির রিয়াদ হোসেন (২৪) ও নারানদিয়া এলাকার শামীম মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তুজারভাঙ্গা এলাকার মো. আল আমিন এবং পশ্চিম কাউয়াদী এলাকার মো. জাকির হোসেনকে আটক করা হয়।

অন্যদিকে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত গাবুরাকান্দির কাশেম (৫০), রফারদিয়ার মো. সুমন মিয়া (৩২) এবং দক্ষিণ সতানন্দির ফারুক (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার admin ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
৩৪ পঠিত