কুমিল্লায় মাওলিদুন্নবী (সা.) সেলিব্রেশন ২০২৬, টাউন হল মাঠে লাখো মানুষের সমাগম, উপস্থিত পীর-মাশায়েখ


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন / ৩৪ পঠিত
কুমিল্লায় মাওলিদুন্নবী (সা.) সেলিব্রেশন ২০২৬, টাউন হল মাঠে লাখো মানুষের সমাগম, উপস্থিত পীর-মাশায়েখ

মোঃ শাহজাহান বাশার, নিজেস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘মাওলিদুন্নবী (সা.) সেলিব্রেশন ২০২৬’। সুন্নী ইয়ুথ বাংলাদেশ আয়োজিত এ মাহফিলে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। আয়োজকদের দাবি, মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শায়েখ ড. সাইফুল আজম বাবর আজহারি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলকে ঘিরে টাউন হল মাঠ ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে মাহফিলস্থলে আসতে শুরু করেন। পরে পুরো মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে ইসলামের শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রিপোর্টার joyjatra ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
৩৪ পঠিত