
মানুষের জন্য সংবাদ লিখতে লিখতে যিনি দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যাচ্ছেন, সেই জয়যাত্রার সহ-সম্পাদক ও সময় এডিশনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ শাহরিয়া সিকদারের দীর্ঘদিনের অসুস্থতায় তার দ্রুত রোগমুক্তি কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের দিগীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় শেষে মসজিদে উপস্থিত শত শত মুসল্লি একসঙ্গে মহান আল্লাহর দরবারে হাত তুলে তার সুস্থতা কামনা করেন। বিশেষ মোনাজাতে শাহরিয়া সিকদারের শারীরিক আরোগ্য, দীর্ঘায়ু, মানসিক শক্তি এবং পুনরায় সুস্থ হয়ে সমাজ ও গণমানুষের কল্যাণে কাজ করার তাওফিক প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের সম্মানিত ইমাম। মোনাজাতের সময় মুসল্লিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো মসজিদজুড়ে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ধর্মীয় পরিবেশ, যেখানে ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই একজন অসুস্থ মানুষের সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান, সময় এডিশনের উপসম্পাদক আল আলী হোসেন জনি এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তারা বলেন, শাহরিয়া সিকদার শুধু একজন সংবাদকর্মী নন, তিনি সহকর্মীদের কাছে একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ। তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাই সবার প্রত্যাশা। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন সাংবাদিক মোঃ শাহরিয়া সিকদারকে পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে আবারও মানুষের কল্যাণে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করেন।
আপনার মতামত লিখুন :